পশ্চিমবঙ্গের স্কুলের জন্য · WBBSE ও WBCHSE

আপনার স্কুলের ওয়েবসাইট আর অনলাইন ভর্তি, এক জায়গায়

কোডিং ছাড়াই নিজের স্কুলের সাইট, নোটিশ বোর্ড, মোবাইল থেকে ভর্তির আবেদন, স্বচ্ছ ভর্তি বাছাই আর মেধা তালিকা। বাংলা ও English দুই ভাষায়।

ভর্তির আবেদন করবেন? নিচে আপনার স্কুল খুঁজুন।

আপনার স্কুল খুঁজুন

স্কুলের নাম বা জেলা লিখুন, তারপর সেই স্কুলের সাইটে গিয়ে ভর্তির আবেদন করুন।

স্কুল যা যা পাবে

প্রধান শিক্ষক বা অফিসের স্টাফ নিজেই চালাতে পারবেন, কোডিং লাগবে না।

নিজস্ব ওয়েবসাইট

৩টা টেমপ্লেট, নিজের লোগো আর রং। চাইলে স্কুলের নিজের domain।

মোবাইল থেকে ভর্তি

অভিভাবক ফোনেই ফর্ম পূরণ আর ডকুমেন্টের ছবি দেবেন। ফর্ম নিজে থেকে সেভ হয়।

আবেদন যাচাই

এক জায়গায় সব আবেদন। যাচাই, সংশোধন চাওয়া, Excel-এ ডাউনলোড।

স্বচ্ছ ভর্তি বাছাই

পঞ্চম শ্রেণির ভর্তি বাছাই একবারই চলে, ফল যে কেউ মিলিয়ে দেখতে পারেন। সংরক্ষণ ও ওয়েটিং লিস্টসহ।

একাদশের মেধা তালিকা

বিজ্ঞান, কলা, বাণিজ্য: মাধ্যমিকের নম্বর থেকে নিজে থেকেই তালিকা।

ছাত্র-ছাত্রীর তালিকা

ভর্তির আবেদন থেকে এক ক্লিকে তালিকা। রোল নম্বর, সেকশন, পরের শ্রেণিতে তোলা আর Excel।

সরকারি প্রকল্পের তালিকা

কন্যারত্ন, সারথি, শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন: যোগ্যদের তালিকা নিজে থেকে, কার কোন কাগজ বাকি, পোর্টালের জন্য Excel।

ফি ও রসিদ

অফিসে ফি জমা নিলে রসিদ নম্বরসহ ছাপার রসিদ, কার কত বাকি, দিনের আদায়ের হিসাব।

হাজিরা

শ্রেণিশিক্ষক ফোন থেকে আধ মিনিটে হাজিরা নেন। মাসের খাতা, কম উপস্থিতির তালিকা নিজে থেকেই।

পরীক্ষার নম্বর ও প্রগ্রেস রিপোর্ট

বিষয়-শিক্ষক ফোন থেকে নম্বর তোলেন। মোট, শতাংশ, গ্রেড, হাজিরাসহ প্রগ্রেস রিপোর্ট পুরো ক্লাসের একসঙ্গে ছাপা যায়।

সার্টিফিকেট ও ID কার্ড

TC, চরিত্র, ছাত্রত্ব আর জন্মতারিখের শংসাপত্র এক ক্লিকে, নম্বর আর খাতাসহ। ছবিসহ ID কার্ড A4-এ ৮টা।

স্বয়ংক্রিয় ক্লাস রুটিন

বিষয় আর শিক্ষক দিলেই সব সেকশনের রুটিন নিজে থেকে, কারো একই সময়ে দুটো ক্লাস নয়। শিক্ষক ছুটিতে থাকলে কে ফাঁকা তা দেখে বদলি ক্লাস। রুটিন আর ছুটির তালিকা ওয়েবসাইটেও।

অভিভাবকের ফোনে সন্তানের খবর

অভিভাবক ইমেলে লগইন করে আজ সন্তান স্কুলে এসেছে কিনা, সারা বছরের হাজিরা, প্রকাশিত পরীক্ষার ফল, ফি-র রসিদ আর ক্লাস রুটিন দেখেন।

পরীক্ষার সিট প্ল্যান ও প্রবেশপত্র

ঘর আর বেঞ্চ দিলেই সিট প্ল্যান, একই ক্লাসের দুজন পাশাপাশি নয়। ছবি, রুটিন আর বসার জায়গাসহ প্রবেশপত্র, গার্ড ডিউটি সমান ভাগ।

নোটিশ আর গ্যালারি

PDF সহ নোটিশ, ছবির গ্যালারি। মোবাইলের বড় ছবি নিজে থেকেই ছোট হয়।

পরবর্তীতে যা যোগ হবে

স্কুলগুলোর চাহিদা শুনে ধাপে ধাপে যোগ হচ্ছে।

শীঘ্রই আসছে

অনলাইনে ফি জমা

ভর্তি ও সেশন ফি UPI বা কার্ডে। রসিদ নিজে থেকেই তৈরি হবে।

শীঘ্রই আসছে

SMS-এ OTP

যাঁদের ইমেল নেই, সেই অভিভাবক মোবাইল নম্বরেই লগইন করতে পারবেন।

শীঘ্রই আসছে

WhatsApp-এ খবর

আবেদনের অবস্থা, ভর্তির ফল আর জরুরি নোটিশ সরাসরি অভিভাবকের ফোনে।

কীভাবে শুরু করবেন

  1. ১
    যোগাযোগ করুন
    ফোন বা WhatsApp-এ জানান। আমরা ডেমো দেখিয়ে দেব।
  2. ২
    স্কুলের সাইট তৈরি
    এক দিনের মধ্যে আপনার স্কুলের ঠিকানা আর Admin লগইন পাবেন।
  3. ৩
    ভর্তি চালু
    শ্রেণি, আসন আর তারিখ বসিয়ে "আবেদন চালু করুন" চাপলেই হল।
তথ্য নিরাপদ
প্রতিটা স্কুলের তথ্য আলাদা। ডকুমেন্ট কখনো পাবলিক ঠিকানায় থাকে না।
ভিড়েও দ্রুত
ভর্তির শেষ দিন বা ফল প্রকাশের দিনেও সাইট থামে না।
ধীর নেটেও চলে
গ্রামের 4G-তেও দ্রুত খোলে, ছবি নিজে থেকেই ছোট হয়।
বাংলা ও English
অভিভাবক যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষায় আবেদন।

প্রশ্নোত্তর

চালু হতে কত দিন লাগে?
সাধারণত এক দিনের মধ্যে স্কুলের ঠিকানা আর Admin লগইন দেওয়া হয়। তারপর প্রধান শিক্ষক নিজেই তথ্য, ছবি আর নোটিশ বসাতে পারেন।
স্কুলের নিজের domain রাখা যায়?
হ্যাঁ। যেমন www.আপনার-স্কুল.in। domain স্কুলের নামেই থাকে; আমরা শুধু যুক্ত করে দিই।
অভিভাবকের কী লাগবে?
শুধু একটা মোবাইল ফোন আর ইমেল। পাসওয়ার্ড লাগে না, কোড দিয়ে লগইন।
ভর্তি বাছাই কি সত্যিই নিরপেক্ষ?
বাছাই একবারই চালানো যায় আর ফলের সঙ্গে হিসাবের নিয়ম প্রকাশ হয়। যে কেউ নিজে মিলিয়ে দেখতে পারেন।

এই বছরের ভর্তি অনলাইনে নিতে চান?

ফোন বা WhatsApp করুন, ডেমো দেখিয়ে দেব।